সর্বশেষ

সৌদির উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে বিস্ফোরণ

Explosion on israeli owned ship off saudi coast0City ads Investment (1)

সৌদি আরবের ইয়ানবুর উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, রবিবার (৩১ আগস্ট) লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কার ইয়ানবু বন্দর নগরীর দক্ষিণ-পশ্চিমে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

Explosion on israeli owned ship off saudi coast

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, কাছাকাছি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর জাহাজের নাবিকরা প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে এতে কোনো নাবিক হতাহত হয়নি এবং ট্যাঙ্কারটি নিরাপদে পরবর্তী গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।

সংস্থাটির দাবি, বিস্ফোরণের ঠিক আগে পানিতে কিছু অজানা বস্তু পড়তে দেখা যায়। যদিও সঠিকভাবে উৎস শনাক্ত করা সম্ভব হয়নি, তবে এ ধরনের হামলা ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। ২০২৩ সাল থেকে হুতিরা ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজে একাধিক হামলা চালিয়েছে।

ইয়ানবুর এই ঘটনার পর লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের হামলা বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। যদিও হুতিরা এ ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup