সৌদি আরবে এক ভারতীয় নারী তার তিন সন্তানকে বাথটাবের পানিতে ডুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা মঙ্গলবার (২৬ আগস্ট) আল খোবার শহরে ঘটে।
নিহত শিশুরা হলো সাত বছর বয়সি যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ। তাদের মা, সৈয়দা হুমাইরা আমরিন, ভারতের হায়দরাবাদের বাসিন্দা এবং ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানানো হয়েছে।
কাজ শেষে বাসায় ফেরার সময় বাবা মোহাম্মদ শাহনওয়াজ শিশুদের মৃত অবস্থায় পান এবং সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।
আরও
পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা এবং একাকিত্বে ভুগছিলেন। পারিবারিক দ্বন্দ্বও এই মর্মান্তিক ঘটনায় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌদি পুলিশ এখন ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে। তবে কেন তিনি সন্তানদের বাথটাবে চুবিয়ে হত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়।











