সর্বশেষ

সৌদিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রবাসী

Saudi expatriatesProbashir city Popup 19 03

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বেলাল জীবনের নতুন অধ্যায় শুরু করতে সৌদি আরবের দাম্মামে ফ্রি ভিসায় পৌঁছেছিলেন ১৭ মার্চ। বাবা মন্টু ফকিরের ধার-দেনা করে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রবাস পাঠানো হয়েছিল।

কিন্তু ভাগ্যবিধান অন্যরকম ছিল। দাম্মামে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেলাল। চিকিৎসকরা জানান, তার শরীরে তিনটি টিউমারের ক্যানসার ধরা পড়েছে এবং জটিল হার্টের সমস্যা রয়েছে। বড় অস্ত্রোপচারের পর বুকের বাঁ দিক থেকে নিচ পর্যন্ত তার শরীর অচল হয়ে গেছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

পরিবারও দিশেহারা। মা ঝরনা বেগম, চার বোন এবং বাবা তাদের একমাত্র ছেলের সুস্থতার জন্য কাতর আবেদন করছেন। বিদেশে পাঠানোর জন্য ধার করা টাকা শোধ করা অসম্ভব হয়ে পড়েছে এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না পরিবার।

পরিবারসহ তার বাবা সকল সহৃদয় মানুষ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রবাসী সংগঠনের সাহায্যের আহ্বান জানাচ্ছেন। বেলালকে দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসা দেয়া হলে বেঁচে থাকার আশা আরও বাড়বে। যোগাযোগের জন্য ফোন: মন্টু ফকির – ০১৭৯৮৬৯৬৮৪২

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03