সর্বশেষ

পেনশন ও সঞ্চয় নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

Good news for expatriates regarding pensions and savingsWeb Popup (3)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ‘পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম’-এর আওতায় এবার থেকে বিদেশি কর্মীরাও সৌদি নাগরিকদের পাশাপাশি অন্তর্ভুক্ত হবেন। এ উদ্যোগের ফলে প্রবাসীরা তাদের উপার্জনের একটি অংশ সরাসরি সৌদিতেই সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরবের সামাজিক বীমা ব্যবস্থায় নিবন্ধিত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশই বিদেশি প্রবাসী শ্রমিক। নতুন এই কর্মসূচি তাদের জন্য সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষার পথও সুগম করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আইএমএফ-এর মতে, এ কর্মসূচি শুধু প্রবাসীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে না, বরং দেশের অভ্যন্তরীণ সঞ্চয়ও বৃদ্ধি পাবে। এর ফলে বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ কিছুটা হ্রাস পাবে এবং সৌদির আর্থিক ব্যবস্থা আরও স্থিতিশীল হবে।

বাংলাদেশি প্রবাসীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি ভবিষ্যতের জন্য সঞ্চয় নিশ্চিত করার পাশাপাশি নিজ দেশে রেমিট্যান্স প্রবাহও টেকসই রাখতে সহায়তা করবে।

সৌদি অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশি শ্রমিকরা নিজ দেশে পাঠিয়েছেন ১৪৪.২ বিলিয়ন সৌদি রিয়াল, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গত এক দশকে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪৩ ট্রিলিয়ন রিয়ালে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup