সৌদি আরবে এক নাগরিকের সাহসী পদক্ষেপে একটি সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা রোধ করা গেছে। পেট্রলপাম্প থেকে জ্বলন্ত একটি ট্রাক সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়, যা তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাহের ফাহদ আল দালবাহি নামের এই নাগরিককে তাঁর বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সুপারিশে তাকে প্রথম শ্রেণির কিং আবদুল আজিজ পদক ও দশ লাখ সৌদি রিয়াল আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
আরও
পুরস্কার প্রাপ্তির পর মাহের ফাহদ আল দালবাহির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা এই সম্মানকে গর্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছেন, এটি দেশের নেতৃত্বের পক্ষ থেকে নাগরিকদের ত্যাগ ও সাহসিকতাকে মূল্যায়নের ধারাবাহিকতারই প্রতিফলন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র একজন ব্যক্তির সাহসের পরিচয় নয়, বরং সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ উদাহরণ, যা বিপর্যয় এড়াতে এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।
পুরস্কারপ্রাপ্ত মাহের ফাহদ আল দালবাহির সাহসিকতা দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং অন্যান্য নাগরিকদের জন্যও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।











