সর্বশেষ

টিকিটে ৫০% ছাড় দিলো সৌদি এয়ারলাইন্স

Saudi airlines offers 50% discount on ticketsProbashir city Popup 19 03

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত টিকিট কেনা যাত্রীরা এই অফারের সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের পর টিকিট কাটলে আর ছাড় প্রযোজ্য হবে না।

সৌদিয়ার ঘোষণায় বলা হয়েছে, এই অফারে আন্তর্জাতিক রুটে যাওয়া-আসা এবং ট্রানজিট উভয় ধরনের ফ্লাইট ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে। অফারটি বিজনেস ও গেস্ট ক্লাস উভয়ের জন্যই প্রযোজ্য। তবে গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের তুলনায় কিছুটা কম সুবিধা থাকবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ছাড় কেবল তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রের মাধ্যমে টিকিট কাটলেই পাওয়া যাবে। যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুক করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে সৌদিয়ার ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধা পাবেন। এই ভিসায় যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে পারবেন।

স্টপওভার ভিসাধারীরা চাইলে এ সময়ের মধ্যে ওমরাহ পালন বা দেশটির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশে ১০০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে আধুনিক ১৪৯টি বিমান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03