সর্বশেষ

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Bangladeshi youth dies in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবের রিয়াদে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তরুণ প্রবাসী আরিফ আহমেদ রনি (৩০)। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত দুই মাস ধরে সেখানে আইসিইউতে ছিলেন রনি।

রনির বাড়ি তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি বৃহত্তর রামগতি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের চেয়ারম্যান মৃত মহি উদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ আগস্ট চাকরির উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমান রনি। রিয়াদের একটি কোম্পানিতে প্রায় দুই বছর কর্মরত ছিলেন তিনি।

পরিবার জানায়, দুই মাস আগে হঠাৎ ব্রেইন স্ট্রোক করলে তাকে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার আবারো স্ট্রোক করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রনির বড় ভাই ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন জানান, ছোট ভাইয়ের মৃত্যুর খবর পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03