সর্বশেষ

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন সৌদির নারী

Saudi woman donates 80% of her liver to co wife in rare act of generosityProbashir city Popup 19 03

সৌদি আরবের তাইফে এক নারী মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে তিনি নিজের লিভারের ৮০ শতাংশ দান করেছেন। দীর্ঘদিন কিডনি বিকল হয়ে ডায়ালাইসিসে ভুগছিলেন ওই নারী।

নুরা সালেম আল-শাম্মারি, মাজেদ বালদাহ আল-রোকির প্রথম স্ত্রী, বহু বছর ধরে দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াধ আল-সাদির কষ্ট সহ্য করতে না পেরে এই সাহসী সিদ্ধান্ত নেন। স্থানীয়ভাবে তার এই পদক্ষেপ নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

আল-রোকি গণমাধ্যমকে জানান, দ্বিতীয় স্ত্রী তাগরিদ দীর্ঘদিন ধরে কিডনি বিকলে ভুগছিলেন এবং চিকিৎসার আশায় এক বছর যুক্তরাষ্ট্রেও অবস্থান করেছিলেন, কিন্তু তাতে সফলতা মেলেনি। দেশে ফেরার পর আল-রোকি নিজেই একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন এবং অপারেশনের ঝুঁকি মাথায় রেখে প্রথম স্ত্রী নুরার কাছে তাদের পাঁচ সন্তানকে দেখাশোনার দায়িত্ব দেন।

কিন্তু অপারেশনের আগেই নুরা সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভারের ৮০ শতাংশ দান করবেন। চিকিৎসা পরীক্ষায় টিস্যুর মিল পাওয়ার পর সফলভাবে সম্পন্ন হয় প্রতিস্থাপন সার্জারি।

প্রথম স্ত্রীর এই নিঃস্বার্থ অবদানকে তুলনা করে আল-রোকি বলেন, “তিনি যেন অনুর্বর মরুভূমিতে বৃষ্টি হয়ে এসেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03