সর্বশেষ

মসজিদে নববীতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু

24 hour helpline launched at masjid e nabawiCity ads Investment (1)

সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে হজ ও ওমরাহ যাত্রীদের ধর্মীয় সহায়তা দিতে ২৪ ঘণ্টা চালু একটি হেল্পলাইন চালু করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। টোল-ফ্রি এই সেবাটি পাওয়া যাবে ৮০০১১১১৯৩৫ নম্বরে কল করে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মসজিদে নববীর কমপ্লেক্সে অবস্থিত প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হেল্পলাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ও প্রযুক্তি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হজ ও ওমরাহ পালন, নামাজ, দোয়া এবং অন্যান্য ইবাদতের বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দিতে হেল্পলাইনটি ২৪ ঘণ্টাই চালু থাকবে। ইউনিফায়েড ক্লাউড কন্ট্যাক্ট সেন্টার নামে পরিচিত এই সেবা মসজিদে নববীতে আগত মুসল্লিদের ধর্মীয় জিজ্ঞাসাগুলো আরও কার্যকর ও কেন্দ্রীভূতভাবে পরিচালনার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

প্রেজেন্টেশনে শায়খ সুদাইস বলেন, “এটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থায় গুণগত অগ্রগতি এনে দেবে এবং মুসল্লিদের সঙ্গে সরাসরি ও উন্নতমানের সংযোগ স্থাপন করবে।” তিনি হেল্পলাইনটির প্রযুক্তিগত কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

এই সেবা ক্লাউড-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা পূর্বে আলাদা আলাদা ধর্মীয় তথ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রমকে একটি প্ল্যাটফর্মে সংযুক্ত করেছে। ফলে দ্রুত, নির্ভরযোগ্য এবং নিরাপদ তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। যদিও এখনো ভাষাভিত্তিক সেবা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, প্রেসিডেন্সি জানিয়েছে, হেল্পলাইনটি কেবল ধর্মীয় ইবাদত সংক্রান্ত সহায়তার জন্য এবং এটি সৌদি ভিশন ২০৩০-এর ডিজিটাল ধর্মীয় পর্যটনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কলারদের তথ্য সুরক্ষার জন্য হেল্পলাইনটিতে উন্নত এনক্রিপশন ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup