সর্বশেষ

হজে গিয়ে হৃদরোগে প্রবাসীর মৃত্যু

Expatriate dies of heart attack while performing hajjProbashir city Popup 19 03

সৌদি আরবে হজ পালনকালে মো. আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩০ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাগিনা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

নিহত আবুল কালাম আজাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী হিসেবে বসবাস করতেন।

অধ্যাপক মাসুদ জানান, তার ছোট মামা আবুল কালাম আজাদ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরবে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মক্কা শরীফে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় আজাদের স্ত্রী তার সঙ্গে ছিলেন। জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সৌদি আরবেই সম্পন্ন হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন, যেন তার হজ কবুল হয় এবং তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03