সর্বশেষ

মসজিদে নববীতে আধুনিক প্রযুক্তি, বসানো হলো চিপযুক্ত কার্পেট

Modern technology, chipped carpets installed in masjid e nabawiCity ads Investment (1)

মদিনার পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লিদের ইবাদত আরও আরামদায়ক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে পুরোনো কার্পেটগুলো সরিয়ে স্থাপন করা হয়েছে নতুন ও উন্নতমানের মাইক্রোচিপযুক্ত কার্পেট। এই আধুনিক কার্পেটগুলো সৌদি আরবের বিলাসবহুল কার্পেটের মধ্যে অন্যতম এবং প্রতিটি কার্পেটে ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত রয়েছে, যা কার্পেট ব্যবস্থাপনাকে উন্নত ও সহজ করেছে।

মসজিদে নববীর পরিচালনা সংস্থার মতে, এ উদ্যোগ মসজিদে আগত জিয়ারতকারী ও মুসল্লিদের সেবার মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। কার্পেটগুলোতে ব্যবহৃত আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে চিপ স্ক্যান করে একটি কেন্দ্রীয় ইলেকট্রনিক সিস্টেমে যুক্ত করা হয়েছে। এতে প্রতিটি কার্পেটের উৎপাদন তথ্য, অবস্থান, ব্যবহারের সময়, ধোয়ার সময়সূচি ইত্যাদি সংরক্ষণ করা যায়।

1706059404 qqmky25htpfyjgs7rq3mh

এই প্রযুক্তির ফলে এখন প্রতিটি কার্পেটকে আলাদাভাবে শনাক্ত করা এবং সহজেই বারকোডের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব হচ্ছে। মসজিদের মূল প্রাঙ্গণ ও ছাদে বিছানো এসব কার্পেট প্রতিদিন জীবাণুমুক্ত করা হয় এবং উন্নতমানের আতর দিয়ে সুগন্ধিত রাখা হয়, যেন মুসল্লিরা ইবাদতের সময় প্রশান্তি অনুভব করতে পারেন।

মসজিদের পুরোনো ‘হারাম’ অংশে কার্পেট ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এ অংশে সর্বাধিক সংখ্যক মুসল্লি একত্রিত হন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কার্পেট ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট বিভাগ নিয়মিতভাবে কাজ করছে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী।

1706059371 wo3jnpcjrleaakmfkq2on

প্রসঙ্গত, এর আগেও গত বছর জানুয়ারিতে মুসল্লিদের সুবিধার্থে মসজিদে নববীতে ২৫ হাজার নতুন কার্পেট বিছানো হয়েছিল। মসজিদে নববীতে নামাজ পড়ার রয়েছে বিশেষ ফজিলত—এখানে একবার নামাজ পড়লে তা অন্য মসজিদে এক হাজার নামাজের সমান সওয়াবের মর্যাদা রাখে। এ কারণে এখানে আগত মুসল্লিদের জন্য সবদিক থেকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সচেষ্ট সৌদি প্রশাসন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup