সর্বশেষ

সৌদিতে শতাধিক কর্মকর্তা গ্রেপ্তার

More than 100 officials arrested in saudi arabiaCity ads Investment (1)

মে মাসের শুরু থেকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সৌদি আরবে সরকারের বিভিন্ন দপ্তরের ১২০ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে মোট ৪৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করার পর এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

গালফ নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পৌরসভা ও গৃহায়ন, মানবসম্পদ, পরিবহন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষেও অভিযুক্তদের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরব দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দুর্নীতির মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য দেশটি ‘আর্থিক নিষ্পত্তি’র নতুন ব্যবস্থা চালু করেছে। ‘নাজা’ (সততা) নামে পরিচিত রাষ্ট্রীয় তদারক সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।

সংস্থাটি বলেছে, সরকারি ও বেসরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তহবিল রক্ষায় তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যেকোনো সরকারি কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে তদন্ত চালিয়ে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ শত শত সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অনেকে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় শাস্তির মুখোমুখি হয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup