সর্বশেষ

মানুষ নয়, সৌদিতে রোগী দেখছে এআই ডাক্তার!

Ai doctors, not humans, are seeing patients in saudi arabia!Probashir city Popup 19 03

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সৌদি আরবে। দেশটির পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে একটি এআই ক্লিনিক, যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে মানব চিকিৎসকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা সিনি এআই এবং সৌদি আরবের আলমুসা হেলথ গ্রুপ যৌথভাবে এই ক্লিনিক পরিচালনা করছে।

ক্লিনিকটিতে এআই-ভিত্তিক চিকিৎসক ‘ডা. হুয়া’ রোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। রোগীরা ক্লিনিকে এসে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে তাদের উপসর্গ ও প্রয়োজনীয় তথ্য ডা. হুয়াকে জানান। এআই সিস্টেমটি একজন অভিজ্ঞ চিকিৎসকের মতো রোগীর কাছে নানা প্রশ্ন করে, লক্ষণ বিশ্লেষণ করে, এবং চিকিৎসা পরিকল্পনা তৈরি করে। এআই যে চিকিৎসা পরামর্শ প্রদান করে, তা একজন মানব চিকিৎসক পর্যালোচনা করে অনুমোদন করেন। জরুরি পরিস্থিতির জন্য ক্লিনিকে মানব চিকিৎসকরাও উপস্থিত থাকেন।

সিনি এআই জানিয়েছে, এই ক্লিনিক হচ্ছে একটি উদ্ভাবনী চিকিৎসা সেবাব্যবস্থা, যেখানে এআই ডাক্তাররা স্বাধীনভাবে রোগ নির্ণয় থেকে শুরু করে প্রেসক্রিপশনও দিতে পারে। বর্তমানে এআই চিকিৎসক শুধুমাত্র শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি ও ফ্যারিঞ্জাইটিসসহ প্রায় ৩০টি রোগের চিকিৎসা করতে সক্ষম। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ৫০টি রোগকে অন্তর্ভুক্ত করতে চায়, যার মধ্যে থাকবে গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ও চর্মরোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা।

চলমান পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল এবং ডায়াগনস্টিক তথ্য ১৮ মাসের মধ্যে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে বলে জানা গেছে। সিনি এআই দাবি করেছে, প্রযুক্তিটি ব্যবহারের আগে এর ত্রুটির হার ছিল মাত্র ০.৩ শতাংশ, যা চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03