সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Bangladeshi youth dies in road accident in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রোববার জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা ছিলেন। তিনি হাংগার স্টেশন কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমরানের বাবা নুর নবী জানান, সংসারের জন্য তার ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলেন। তিনি সরকারের কাছে তার ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সাহায্য চেয়েছেন।

কোম্পানীগঞ্জের ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, ইমরানের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকাহত। মরদেহ দ্রুত আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup