সর্বশেষ

সৌদিকে আরও কর্মী নেওয়ার অনুরোধ

সৌদিকে আরও কর্মী নেওয়ার অনুরোধProbashir city Popup 19 03

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসেরের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি আরবে ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো, ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহবান জানান।

এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।

ড. আসিফ নজরুল বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03