সর্বশেষ

সৌদিতে কিছুতেই রেহাই মিলছেনা অবৈধদের!

Illegal immigrants are not spared in saudi arabia!Probashir city Popup 19 03

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজার ৩২৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বেশিরভাগই ধরা পড়েছেন আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে। এর আগের সপ্তাহে গ্রেপ্তার হয়েছিলেন ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসী।

শনিবার এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২৪৫ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ২৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে। একইসময়ে অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে গ্রেপ্তার হন ১ হাজার ৩৬০ জন। যাদের বেশিরভাগই ইথিউপিয়ান এবং ইয়েমেনি নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাউকে অবৈধভাবে সৌদি প্রবেশে সহযোগিতা করলে কিংবা কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে।

এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03