সর্বশেষ

ওমরাহ করতে গিয়ে ৫ জনের করুণ পরিণতি

ওমরাহ করতে গিয়ে ৫ জনের করুণ পরিণতিProbashir city Popup 19 03

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া পাঁচ পাকিস্তানি মুসল্লি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ রোববার (২০ এপ্রিল) এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-বদর থেকে মদিনায় যাওয়ার পথে ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস একটি ট্রেলারের সাথে সংঘর্ষের শিকার হয়। এই দুর্ঘটনায় যে পাঁচজন নিহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন নারী এবং দুজন বয়স্ক পুরুষ।

নিহত নারীরা পাকিস্তানের বাহাওয়ালনগরের নিকটবর্তী মুরাদ গ্রামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে, নিহত পুরুষরা দহরানওয়ালার বাসিন্দা। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি ও শিশুরাও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি, তিনি সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাসকে নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03