সর্বশেষ

একই স্কুলের ৪ নারীকে বিয়ে করেছেন সৌদির এই ব্যক্তি

একই স্কুলের ৪ নারীকে বিয়ে করেছেন সৌদির এই ব্যক্তিProbashir city Popup 19 03

সৌদি আরবে বহুবিবাহ নতুন কিছু নয়, তবে এবার এক ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৫০ বছর বয়সি এক সৌদি ব্যক্তি একই স্কুলের ছাত্রী, শিক্ষিকা, তত্ত্বাবধায়ক এবং অধ্যক্ষকে বিয়ে করে রীতিমতো অবাক করে দিয়েছেন সবাইকে।

ওই ব্যক্তির চার স্ত্রীর মধ্যে একজন, যিনি পেশায় শিক্ষিকা, স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঘটনাটি সত্যিই ব্যতিক্রমী। তারা নিজেরাও মাঝে মাঝে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও এটি নিয়ে মজা করে। তিনি আরও জানান, তাদের মধ্যে যিনি অধ্যক্ষ, তিনি বয়সে বড় এবং স্কুলের প্রধান হওয়া সত্ত্বেও অন্য স্ত্রীদের ওপর কোনো বিশেষ সুবিধা নেন না। এমনকি তাদের স্কুলে পরিদর্শনে গেলেও তিনি স্বাভাবিক আচরণ করেন, কোনো প্রকার কর্তৃত্ব দেখান না।

ওই ব্যক্তির চার স্ত্রীই সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানের একটি স্কুলের সঙ্গে যুক্ত। স্কুলের অধ্যক্ষ তার স্বামীর অন্য স্ত্রীদের সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য কর্মী ও ছাত্রীদের মতোই সাধারণভাবে মিশে থাকেন।

তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা করছেন এবং এটিকে সামাজিকভাবে ভুল বলে অভিহিত করছেন। একজন মন্তব্যকারী তো ওই ব্যক্তিকে স্কুলের কোনো দায়িত্ব নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03