সর্বশেষ

পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে। রবিবার (১৩ এপ্রিল) সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি জানান, দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হবে।

মার্কিন এই কর্মকর্তা আরও জানান যে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক সহযোগিতা বিষয়ক বিস্তারিত বিষয় চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। এই সহযোগিতার মূল লক্ষ্য হবে সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলা। ওয়াশিংটন আশা করছে, রিয়াদের সাথে তাদের দীর্ঘমেয়াদী সহযোগিতা সৌদি আরবের বেসামরিক পারমাণবিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, তার বিশ্বাস সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন স্বার্থ অনুসন্ধানে রিয়াদে আগমন করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাইট জানান, সৌদি কর্মকর্তাদের সাথে তার আলোচনায় জ্বালানি সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন ও প্রক্রিয়াকরণ, শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। তারা মানবজীবনের উন্নয়ন এবং অগ্রগতিকে মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে আলোচনা করেছেন। এছাড়াও, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে জ্বালানি খাতে উভয় দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেসব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। মার্কিন শুল্ক নীতি প্রসঙ্গে তিনি বলেন, এটি ট্রাম্পের বৃহত্তর অর্থনৈতিক কৌশলের একটি অংশ মাত্র।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03