সর্বশেষ

নতুন ১৪টি খনি পেয়েছে সৌদি

নতুন ১৪টি খনি পেয়েছে সৌদিCity ads Investment (1)

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে এসব তেল ও গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়া গেছে। বুধবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এই ঘোষণা দেন।

তিনি জানান, এবারের আবিষ্কারের মধ্যে রয়েছে ছয়টি নতুন তেলের খনি, দুটি তেলের রিজার্ভার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি গ্যাস রিজার্ভার।

পূর্ব প্রদেশে জাবুতে নতুন তেল খনি জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল হারে অত্যন্ত হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে। সায়াহিদ খনি থেকেও আশাব্যঞ্জক ফল মিলেছে—সায়াহিদ-২ কূপ থেকে প্রতিদিন ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে।

এছাড়া আইফান-২ কূপ থেকে প্রতিদিন দুই হাজার ৮৪০ ব্যারেল হালকা তেল ও দৈনিক প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে।

জুবাইলা রিজার্ভারে, বেরি-৯০৭ কূপ থেকে প্রতিদিন ৫২০ ব্যারেল তেল এবং ০.২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। মাজালিজ ক্ষেত্রের উনাইযাহ-এ রিজার্ভার থেকেও ম্যাজালিজ-৬৪ কূপের মাধ্যমে প্রতিদিন এক হাজার ১১ ব্যারেল প্রিমিয়াম লাইট ক্রুড এবং ০.৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

প্রিন্স আবদুল আজিজ অন্যান্য আবিষ্কারগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, এগুলো সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং সৌদির প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup