সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যুProbashir city Popup 19 03

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখ হাবিবুর রহমান হাবিব (৪২) নামক এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘারুয়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়ে। এ খবর জানার পর তার বাড়িতে চলছে শোকের মাতম।

জানা যায়, হাবিবের এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ১৪-১৫ ধরে সৌদি আরবে কাজ করেন। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন। তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে (সৌদি আরবের সময় বিকাল ৩ টা) সৌদিতে সড়ক ডিভাইডার (বিভাজন) এর কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, সৌদিতে বাস চাপায় আমার গ্রামের হাবিবুর রহমান মারা গিয়েছে। তার স্ত্রী ও সন্তানদের আহাজারি সহ্য করার মতো নয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03