সর্বশেষ

অভ্যুত্থান ঘি‌রে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী

অভ্যুত্থান ঘি‌রে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসীProbashir city Popup 19 03

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ প্রবাসী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন অতিবাহিত করে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03