সর্বশেষ

সৌদিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যুProbashir city Popup 19 03

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা শহরের একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন মো. মোবারক হোসেন (৪০) নামে প্রবাসী বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোবারকের বড় ভাই মো. জসিম।

এর আগে, বুধবার সৌদি লোকাল সময় সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মোবারক।

নিহত মোবারক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী মরহুম আব্দুল মজিদের ছোট ছেলে। নিহত মোবারক ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। মোবারক স্ত্রী ও ২ পুত্র রেখে পরপারে পাড়ি দিলেন।

মোবারকের বড় ভাই মো. জসিম বলেন, জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর আগে মোবারক সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করতেন।

সর্বশেষ গত ৩ মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন। ছুটি শেষে গত ১৩ জানুয়ারি ২০২৫ সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠার পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তার বড় ভাই আসাদ তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় মোবারকের মৃত্যু হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03