সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যুCity ads Investment (1)

মোহাম্মদ রিপন খান (৪২) সৌদি আরবের জুবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হন তিনি। এরপর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিষয়টি বুধবার (২২ জানুয়ারি) নিশ্চিত করেছেন সৌদি আরবের স্থানীয় ব্যবসায়ী পাথরঘাটার আকন মোহাম্মদ বশির।

নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা বাজারের পুরাতন লেপ-তোশক ব্যাবসায়ী মৃত মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।

রিপনের রুমমেট সৌদি প্রবাসী পাথরঘাটার আক্তারুজ্জামান জানান, কয়েকদিন ধরে ফজরের নামাজের পর হাঁটতে যেতো রিপন। ঘটনার আগের রাতে আমরা সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। সকালে আমি কাজে যাওয়ার সময় রিপনকে রুমে দেখতে পাইনি। তখন ভেবেছি সাগরপাড়ে হাঁটতে গেছে। পরবর্তীতে স্থানীয় সময় দশটার দিকে রিপনের মুঠোফোনে কল করলে বলদীয়ার (স্থানীয় প্রশাসন) লোকেরা জানায় রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন খাঁন জানান, আমি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে চ্যানেল আইয়ের এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর জানতে পারি। রিপন এক কন্যা সন্তানের জনক‌। রিপনের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।

জুবাইল জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক দেলোয়ার হোসেন ও স্থানীয়দের বরাত দিয়ে সৌদি প্রবাসী আকন মোহাম্মদ বশির জানান, রিপনকে চাপা দেয়া গাড়িটি সনাক্ত করা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জুবাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকরা রিপনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। আইনি কার্যক্রম শেষে রিপনের মরদেহ গোসল করিয়ে আমরা প্রবাসীরা জানাজার ব্যবস্থা করবো। পরবর্তীতে লাশ সংরক্ষণের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরবর্তীতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, রিপন ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। গত বছর মায়ের মৃত্যুর খবর শুনে এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup