সর্বশেষ

কুয়েতে ভিক্ষাবৃত্তির দায়ে বাংলাদেশিসহ ১৪ নারী আটক

14 women, including bangladeshi, arrested for begging in kuwaitProbashir city Popup 19 03

কুয়েতে জীবনের নিয়ম লঙ্ঘন করে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ জন বিদেশি নারীকে আটক করা হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) এই অভিযান চালায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃতদের মধ্যে দুজন বাংলাদেশি, ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরিয়ান নাগরিক রয়েছেন।

সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে দেশে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য হলো আবাসিক ও শ্রম আইন প্রয়োগ নিশ্চিত করা এবং নেতিবাচক আচরণ দমন করা।

ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আটককৃতদের ‘ফ্যামিলি জয়েনিং আইন-এর ২২ ধারা’ অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হয়েছে, যার ফলে তারা এবং তাদের পৃষ্ঠপোষক উভয়কে দেশ থেকে নির্বাসিত করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কেউ ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হয় তার জন্য অপরাধীদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন এবং আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03