সর্বশেষ

ওমানির গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

ওমানির গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যুWeb Popup (3)

ওমানে স্থানীয় নাগরিকের গাড়ির থাক্কায় গুরুতর আহত এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার মাস্কাটের কোলা হাসপাতালে মোবারক নামে ওই প্রবাসীর মৃত্যু হয়।

গত পহেলা অক্টোবর সুর সিটি সেন্টারের সামনে এক ওমানির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন মোবারক। তিনি সেসময় একটি মোটরবাইক চালাচ্ছিলেন।

মৃত মোবারকের বাড়ি বরিশাল জেলায়। তারা ৩ ভাই মিলে ওমানে রেস্টুরেন্টের ব্যবসা করতেন। তার এক ভাই জানান, ৮ বছর ধরে ওমানে থাকা মোবারক ৫ মাস আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য দেশে পাঠান। এরপর তার একটি ছেলে সন্তান হয়। তবে মৃত্যুর আগে তিনি সেই সন্তানকে কোলে নেওয়ার সুযোগ পাননি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup