সর্বশেষ

ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

ওমানে আবহাওয়া বিপর্যয়ের শঙ্কাProbashir city Popup 19 03

ওমানে বৃষ্টিপাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কার কথাও জানিয়েছে তারা। সোমবার থেকে শুরু হওয়া এই পরিস্থিতি বুধবার পর্যন্ত স্থায়ী হবে বলে সতর্ক করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- ওমানের বুরাইমি, ধাহিরাহ, দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনার অনেক জায়গায় এবং আল হাজার পর্বতমালার আশপাশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। ফলে ওয়াদিতে পানির চাপ বৃদ্ধি কিংবা প্লাবন তৈরি হতে পারে।

তাছাড়া বজ্রবৃষ্টির সাথে বাতাসের গতিবেগ তৈরি করতে পারে ধুলোঝড়ের। ফলে দৃশ্যমানতা কমে সড়কে স্বাভাবিক যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ভুত পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=9D1bE__fQJc

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03