সর্বশেষ

ওমানে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা

ওমানে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরাWeb Popup (3)

পবিত্র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। ১৫ সেপ্টেম্বর অর্থ্যাৎ আগামী রোববার দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে।

এবার ছুটির দিনটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় শুক্র-শনি মিলিয়ে টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। এর আগে চাঁদ দেখা সাপেক্ষে বুধবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়।

শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী একটি বিশেষ মর্যাদার দিন।

ওমানেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপিত হয়। দিনটিতে সরকারি ছুটি হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের মত দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকে।

সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন।

এ কারণে রাসুল (সা.)-কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup