সর্বশেষ

কতজন বাংলাদেশি ওমানের কারাগারে, জানালো সরকার

কতজন বাংলাদেশি ওমানের কারাগারে, জানালো সরকারProbashircityWebPopupUpdate

ওমানের কারাগারে ৪২০ জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

এছাড়াও কাতারে ৪১৫ জন, আমিরাতে ৪০৪ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জনসহ বিদেশের কারাগারে মোট ১১ হাজার ৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে। সে মোতাবেক মালয়েশিয়ায় ২১৯ জন, গ্রীসে ৪১৪ জন, ইতালিতে ৮১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন আটক রয়েছেন।

এছাড়াও ভারতে ১ হাজার ৫৭৯ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate