সর্বশেষ

তীব্র গরমে পুড়ছে ওমান, অসুস্থ হয়ে বাংলাদেশির মৃত্যু

তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যুCity ads Investment (1)

তীব্র গরমে পুড়ছে ওমান। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাবদাহের প্রখরতাও। দেশটির বেশ কয়েকটি প্রদেশে গত কয়েকদিন যাবত ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে তাপমাত্রা। বুরাইমি, রুস্তাক, সুর এবং ইব্রার তাপমাত্রায় নতুন নতুন রেকর্ড হচ্ছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হামরা আদ দুরু এলাকায় সর্বোচ্চ ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক পর্যায়ে পৌছাচ্ছে। ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছেনা। শনিবার রাতেও তীব্র গরমে হিটস্ট্রোক করে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্বপন নামে ওই প্রবাসীর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।

ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবাল আল শামস এলাকায়। অঞ্চলটিতে রোববারের তাপমাত্রা ছিলো ২০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের সময়ে প্রবাসী কর্মীদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পাশাপাশি বেশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03