সর্বশেষ

প্রবাসীদের ঋণ দিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

প্রবাসী কল্যাণ ব্যাংকCity ads Investment (1)

প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। মূলত বিদেশফেরত প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এই উদ্যোগ।

বৃহস্পতিবার (৬ জুন) প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি জানান, ব্যাংকটিকে যে ৫০০ কোটি টাকা বরাদ্দা দেওয়া হয়েছিল তার থেকে চলতি বছরের গত মার্চ পর্যন্ত ১২ হাজার ৮৯ জন ঋণগ্রহীতাকে ২৯৩ কোটি ৬৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার্থে ২০১০ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৮৫ জনকে ১৯ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৈধভাবে বিদেশ গমণকারী মৃতকর্মীর পরিবারকে ২০০৯ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৪৩৬ কোটি ৭৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) পাশাপাশি আরও ৫০টি টিটিসি স্থাপনে কার্যক্রম নেওয়া হয়েছে।

এছাড়া ‘দেশে- বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে মোট ১ লাখ ২ হাজার ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup