যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে ওমান কেন্দ্রীয় বিএনপি। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন।
ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং ইসমাইল ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম হারুন রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহির রাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বিএনপির সহসভাপতি জানে আলম, এহসান কবির, শফিকুল ইসলাম ভূঁইয়া, ফজলুল বারী, আল আমিন, জাকির হোসেন ও ইসমাইল রিপন। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, কামাল উদ্দিন, জামাল সর্দার, মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, মোহাম্মদ এনাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শামীম, মো. মিঠুন, ইউনুস রাজন, মারুফ বিল্লা, মোহাম্মদ রবিউল, ইঞ্জিনিয়ার খোরশেদ, মুক্তিযোদ্ধা চৌধুরী, সারোয়ার উদ্দিন, আল-আমিন, আলমগীর হোসেন, মো. ফারুক, সাঈদ খোকন, হেলাল গাজী, জিয়া উদ্দিন, মো. এমরান, মোহাম্মদ সুমন ও আবদুল মান্নান।
আরও
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারি মো. আরিফ এবং মাওলানা রফিকুল ইসলাম। আয়োজনে ওমান বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন আঞ্চলিক ও শাখা কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









