সর্বশেষ

ওমানে বিমানযাত্রীদের সতর্ক করে বার্তা

News Poster 28 WebsizeWeb Popup (3)

বিমানবন্দরে যাত্রীদের জরিমানা ও অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যাত্রী অধিকার সুরক্ষা বিধিমালার আওতায় যাত্রীদের ছয়টি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের অবশ্যই বিমানের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সব ধরনের নিরাপত্তাজনিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। টিকিট বুকিংয়ের আগেই ভ্রমণের শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া এবং ব্যক্তিগত ও যোগাযোগের সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। এ ছাড়া কোনো যাত্রীর বিশেষ কোনো চাহিদার প্রয়োজন থাকলে তা আগেভাগেই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য নথিপত্র হালনাগাদ ও সম্পূর্ণ থাকতে হবে। এর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই চেক-ইনসহ যাবতীয় ভ্রমণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ওপরও জোর দেওয়া হয়েছে।

যাত্রীদের অধিকার ও দায়িত্বের মধ্যে ভারসাম্য আনতেই ওমানের সিএএ এই বিধিমালা জারি করেছে। কর্তৃপক্ষ মনে করে, যাত্রীরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করলে বিমানবন্দরগুলোতে জরিমানা ও ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই কমে আসবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup