সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ওমানে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় ওমান যুবদল কেন্দ্রীয় কমিটি এই ধর্মীয় ও স্মরণসভার আয়োজন করে।
সংগঠনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি হারুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওমান বিএনপির সাধারণ সম্পাদক জহির রাজা, সহসভাপতি জানে আলম ও শফিকুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল রিপন। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ওমান যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেন ও জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক কামারুজ্জামান শামীম, আলমগীর হোসেন, ইলিয়াস ভূঁইয়া, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, মোহাম্মদ রাজন ও এমরান হোসেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস মিঠন এবং সহসাধারণ সম্পাদক আল আমিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সুমন, মুক্তার প্রধানিয়া, ফারুক আহমেদ, আবুল বাসার, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, জহির হোসেন ও আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন।











