সর্বশেষ

ওমানে প্রবাসীদের বড় সুখবর!

Oman pobashiWeb Popup (3)

প্রবাসের মাটিতে হুট করেই চাকরি হারানোর ভয় এখন আর থাকছে না। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত দেশি-বিদেশি কর্মীদের সুরক্ষায় এবার কড়া পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রমিক ফেডারেশন। এখন থেকে কেবল ‘কাজে অদক্ষতা’র অজুহাত দেখিয়ে চাইলেই কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবে না মালিকপক্ষ। কারও কাজে ঘাটতি থাকলে তাকে লিখিত নোটিশের মাধ্যমে তা পরিষ্কারভাবে জানাতে হবে। পাশাপাশি নিজেকে প্রমাণের জন্য ওই কর্মীকে অন্তত ছয় মাসের সময় দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নিয়মের ফলে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বড় ধরনের আইনি সুরক্ষা পাবেন। তবে ছয় মাস পরও যদি বাধ্য হয়ে কাউকে চাকরিচ্যুত করতে হয়, সেক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই শ্রম মন্ত্রণালয়কে অবগত করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি তড়িঘড়ি করে অস্পষ্ট কারণ দেখিয়ে ছাঁটাইয়ের চেষ্টা করে, তবে কর্মীদের উচিত লিখিত ব্যাখ্যা দাবি করা এবং নিজেদের কাজের যাবতীয় প্রমাণ যত্ন করে গুছিয়ে রাখা।

শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি লড়াইয়ের পথও খোলা রেখেছে ওমান সরকার। নিয়মের তোয়াক্কা না করে কাউকে বেআইনিভাবে বরখাস্ত করা হলে, ছাঁটাই নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যেই সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগী কর্মীরা। যুগান্তকারী এই শ্রমবিধির ফলে ওমানের কর্মক্ষেত্রে এখন থেকে আরও বেশি পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup