Long Popup (2)
সর্বশেষ

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

Image 314317ProbashircityWebPopupUpdate

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে সমুদ্রে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক দিনে এই তেলের বিস্তার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ওই তেলবাহী জাহাজটির নাম ক্যারোলিন বেজেঙ্গি। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিয়েস্ক থেকে অপরিশোধিত তেল নিয়ে সর্বশেষ যাত্রা শুরু করেছিল। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটি প্রথম সমস্যার কথা জানায়। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, সে সময় জাহাজটিতে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

পরবর্তী সময়ে ২৮ জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে জাহাজটির চারপাশে পানির ওপর গাঢ় রঙের তেলের আস্তরণ দেখা যায়। এমনকি ওমান উপকূলসংলগ্ন সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল আল-কিবলিয়াহ দ্বীপের উত্তরেও তেলের দাগ শনাক্ত হয়েছে। ডাচ শান্তি সংস্থা প্যাক্সের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ উইম জুইনেনবার্গ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেন, গাঢ় তেলের স্তর থেকে ধারণা করা হচ্ছে, জাহাজটির অন্তত একটি তেল সংরক্ষণ অংশে ফাটল তৈরি হয়েছে। আর সেখান থেকেই অপরিশোধিত তেল সরাসরি সমুদ্রে মিশছে।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা প্রকাশ করে এই বিশেষজ্ঞ জানান, জুলাই ও আগস্ট মাসে এই অঞ্চলে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এর ফলে সাগরের বৈরী আবহাওয়া দ্রুত তেল ছড়িয়ে দিতে পারে, যা সামুদ্রিক পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির ঝুঁকি আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate