সর্বশেষ

ওমানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফায়াদ আর নেই

DfgsfafWeb Popup (3)

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন ওমানের জনপ্রিয় ফুটবল কনটেন্ট ক্রিয়েটর ফায়াদ আল কিন্দি। তাঁর মৃত্যুর খবরে অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জটিল শারীরিক অবস্থার মধ্যেও ফায়াদের প্রবল আশাবাদ ও বেঁচে ফেরার দৃঢ়তার কথা স্মরণ করে তাঁকে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

অসুস্থতার কারণে ফায়াদকে নিয়মিত চিকিৎসা নিতে হতো এবং প্রায়ই হাসপাতালে ভর্তি থাকতে হতো। একটি ‘চিকিৎসাজনিত ভুল’ তাঁর জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছিল—এমনটা জানানোর পর তাঁর জীবনের গল্প ব্যাপক আলোচনায় আসে। তিনি জানিয়েছিলেন, ওমানের ভেতরে ও বাইরে তাঁকে ২০টির বেশি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং বছরের পর বছর ধরে টানা চিকিৎসা নিতে হয়েছে।

ফুটবল নিয়ে কনটেন্ট তৈরির জন্য পরিচিত ফায়াদ আল কিন্দি ছোটবেলা থেকেই ‘সিকেল সেল অ্যানিমিয়া’ নামক এক জটিল রক্তরোগে ভুগছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার এই কঠিন লড়াইয়ের কথাও অনুসারীদের কাছে প্রকাশ করেছিলেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup