Long Popup (2)
সর্বশেষ

এবার ওমান সাগরে নৌযুদ্ধের হুমকি ইরানের

39ab3e64 d003 4052 8a2c 38e620ljk,a9f6b4 copyProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালির নৌযুদ্ধ ওমান উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ছড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই হুমকির জেরে লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে আকস্মিক সামরিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন।

লোহিত সাগরের প্রবেশমুখে নিজেদের কৌশলগত আধিপত্য ধরে রাখতে আন্তর্জাতিক স্বীকৃতিহীন অঞ্চল সোমালিল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে পেন্টাগন। ইতিমধ্যে সেখানে মার্কিন কমান্ডার ও সামরিক কর্মকর্তারা বৈঠকও সেরেছেন। আরব আমিরাত ও সৌদির মধ্যকার বিরোধপূর্ণ এই অঞ্চলে মার্কিন তৎপরতাকে বৃহত্তর সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে লোহিত সাগরে ইয়েমেনের সম্ভাব্য হামলার আশঙ্কায় আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হামলার ভয়ে মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ লোহিত সাগরের পথ এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উত্তমাশা অন্তরীপ ঘুরে গন্তব্যের দিকে অগ্রসর হয়েছে।

ইয়েমেনের সানাভিত্তিক সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের মিত্র হিসেবে তারা কোনোভাবেই পশ্চিমাদের ছাড় দেবে না এবং ইরানের বিরুদ্ধে কোনো বিদেশি আগ্রাসনের জন্য লোহিত সাগরকে কিছুতেই ব্যবহার করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়লে এই অঞ্চলে মার্কিন বাহিনীর সঙ্গে ইয়েমেনের নৌ-সংঘর্ষের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে এক ভয়ংকর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate