সর্বশেষ

ওমানের পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা

656693507 122212968698295451 2103768215209905397 nProbashir city Popup 19 03

ওমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নারী-শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভিডিও এবং ছবিতে বন্যার ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ওয়াদির তীব্র স্রোতে মানুষের শখের গাড়ি ভেসে যাচ্ছে খেলনার মতো। প্রবাসীদের বাসাবাড়ি থেকে শুরু করে স্থানীয় মসজিদেও ঢুকে পড়েছে বন্যার পানি। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

চলমান বৈরী আবহাওয়া কিছুটা শান্ত হতে শুরু করলেও আজ দিবাগত রাত অথবা শুক্রবার ভোর থেকে দেশটিতে বৃষ্টির আরেকটি বড় ঢেউ আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ বিন রাশিদ আল খাধুরি জানান, বৃহস্পতিবার দিনের বেলা পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও রাত থেকে বৃষ্টির মূল ঢেউটি শুরু হবে, যার ফলে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এটিই হবে চলমান এই বৈরী আবহাওয়ার শেষ ধাক্কা।

তিনি জানান, প্রথমে বুরাইমি ও মুসান্দাম প্রদেশে এর প্রভাব পড়বে এবং পরে তা অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়বে। শনিবার বিভিন্ন মাত্রায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। রবিবার আরব সাগরের উপকূলীয় এলাকায় কিছুটা প্রভাব থাকলেও আগামী কয়েক দিনের মধ্যেই ওমানের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বাভাস ব্যবস্থার পরিচালক নাসের বিন সাইদ আল ইসমাইলি জানান, মাঝে কয়েক ঘণ্টা আকাশ শান্ত থাকলেও পুরো সপ্তাহ জুড়েই এমন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার এবং শিশুদের প্লাবিত ওয়াদি থেকে দূরে রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03