সর্বশেষ

মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানালেন ওমান সুলতান

His Majesty the Sultan gives a speech scaled e1746871764955City ads Investment (1)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। গত বুধবার উপসাগরীয়, আরব ও অন্যান্য ইসলামি দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি আনন্দঘন এই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বনেতাদের সঙ্গে ফোনালাপে সুলতান তাঁর ব্যক্তিগত ও ওমানবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র এই উৎসব যেন সব দেশের নেতা, সাধারণ নাগরিক এবং বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত মুসলিম উম্মাহর জীবনে অনাবিল সুখ, শান্তি ও রহমত বয়ে আনে।

অন্যদিকে, আরব ও ইসলামি দেশগুলোর শীর্ষ নেতারাও ওমানের সুলতানকে অত্যন্ত উষ্ণ ও আন্তরিকভাবে ফিরতি ঈদ শুভেচ্ছা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। পবিত্র ঈদুল ফিতর যেন ওমানের জন্য আগামী দিনগুলোতে আরও বেশি আনন্দ ও অগ্রগতি বয়ে নিয়ে আসে, বিশ্বনেতারা ফোনালাপে সেই গভীর প্রত্যাশাও ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03