সর্বশেষ

অবিলম্বে ওমানে হামলা বন্ধ করতে বললেন সুলতান

UntitledProbashir city Popup 19 03

ওমানের সালালাহ বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে তিনি বলেন, ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে তিনি অসন্তুষ্ট। পরে এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি করেন সুলতান।

এর আগে বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক মানববিহীন আকাশযান বা ড্রোন সালালাহ বন্দরের আশপাশের এলাকা লক্ষ্য করে পাঠানো হয়। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়। তবে কিছু ড্রোন বন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা মন্তব্য করেছেন, এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি।

এদিকে, এই ঘটনার পরপরই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, সালালাহর বাতাসের মান এখনো নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের ফেস মাস্ক পরতে এবং বাড়ির জানালা সার্বক্ষণিক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। পাশাপাশি যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনে তাদের তুলনামূলক নিরাপদ ও উপযুক্ত স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব এড়িয়ে সবাইকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03