সর্বশেষ

মাস্কাট উপকূলে ভয়াবহ হামলা, চার বাংলাদেশি উদ্ধার

E0d3b88c 03ea 4339 abc0 612bb09ee8ebCity ads Investment (1)

ওমানের মাস্কাট উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে চালকবিহীন নৌযান দিয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে আগুন ধরে বিস্ফোরণের সৃষ্টি হয় এবং এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন। তবে জাহাজটিতে থাকা চারজন বাংলাদেশিসহ মোট ২১ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমকেডি ব্যোম’ নামের ওই তেলবাহী জাহাজটি মাস্কাট গভর্নরেটের উপকূল থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। হামলার পরপরই জাহাজটির প্রধান ইঞ্জিন কক্ষে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে প্রাণ হারান ওই ভারতীয় নাবিক।

ঘটনার সময় জাহাজটিতে প্রায় ৫৯ হাজার ৪৬৩ মেট্রিক টন কার্গো ছিল। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সমন্বয়ে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি স্যান্ড’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদগ্রস্ত ক্রুদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ২১ জন ক্রুর মধ্যে ১৬ জন ভারতীয়, চারজন বাংলাদেশি এবং একজন ইউক্রেনের নাগরিক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রয়্যাল নেভি অব ওমান। একই সঙ্গে ওই সামুদ্রিক এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এর ঠিক এক দিন আগেই ওমানের দুকুম বন্দরেও একই ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। পরপর দুই দিনে দুকুম ও মাস্কাট উপকূলে এমন জোড়া হামলার ঘটনায় দেশটিতে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup