সর্বশেষ

ওমানে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

Oman probashiCity ads Investment (1)

সাম্প্রতিক উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জন্য একটি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওমান সরকার এবং বাংলাদেশ দূতাবাসের দেওয়া সকল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

642309062 931233209651819 5664756038279873839 n

ভ্রমণকারীদের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে ফ্লাইটের বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। যারা ওমান থেকে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স অথবা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ আপডেট বা হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যে কোনো জরুরি প্রয়োজনে ওমানে বসবাসরত বাংলাদেশিদের দ্রুত যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup