সর্বশেষ

ওমানের রাস্তায় চলাচলে নতুন নিয়ম বেঁধে দিল পুলিশ

Oman policeProbashir city Popup 19 03

পবিত্র রমজান মাসে যানজট নিরসনে ওমানে ভারী যানবাহন বা ট্রাক চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে রয়্যাল ওমান পুলিশ। মূলত ব্যস্ত সময়গুলোতে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শহরের প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনগুলোয় দুই দফায় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এসব দিনগুলোতে সকাল ৭টা থেকে সাড়ে ৯টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তায় কোনো ট্রাক নামানো যাবে না। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি বড় সড়কে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারের এই বিধিনিষেধ যেসব সড়কে কার্যকর হবে তার মধ্যে রয়েছে মাসকাটের আল কুরুম মোড় থেকে শুরু করে উত্তর আল বাতিনার খাতমাত মিলাহা সীমান্ত চৌকি পর্যন্ত সুলতান কাবুস সড়ক। পাশাপাশি মাসকাটের বুর্জ আল সাহওয়া গোলচত্বর থেকে আল দাখিলিয়ার বিদবিদ সেতু পর্যন্ত সুলতান থুওয়াইনি বিন সাইদ রোডেও এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত এই সময়সীমায় মাসকাটের ভেতরের প্রধান সড়কগুলোতেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বেশ কিছুটা কমিয়ে আনা হয়। ফলে অফিস বা কাজ শেষে ইফতারের আগে সবাই প্রায় একই সময়ে ঘরে ফেরার প্রস্তুতি নেওয়ায় রাস্তায় গাড়ির বাড়তি চাপ তৈরি হয়। সাধারণ মানুষের এই বাড়ি ফেরার পথ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতি বছরই রমজানে এমন উদ্যোগ নিয়ে থাকে ওমান প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03