সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ওমান দূতাবাসProbashir city Popup 19 03

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওমানের বাংলাদেশ দূতাবাসের সাধারণ দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এদিন ছুটিতে যাবে দূতাবাস। তবে প্রবাসীদের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে পাসপোর্ট ও কনস্যুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দূতাবাস থেকে ইস্যু করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, এনওসি প্রদানসহ সব ধরনের কনস্যুলার সেবা নির্ধারিত শিডিউল অনুযায়ী চলমান থাকবে। অর্থাৎ, যেসব প্রবাসী আগে থেকে এই তারিখের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন, তারা তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

630483127 914461464662327 1324060949394301271 n

বিজ্ঞপ্তিতে ছুটির পরবর্তী সময়সূচি সম্পর্কেও জানানো হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। এরপর ১৫ ফেব্রুয়ারি রোববার থেকে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির দিনগুলোতে প্রবাসীরা যেকোনো প্রয়োজনে দূতাবাসের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট অথবা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া, দুর্ঘটনা বা অতিব জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ভয়েস কলের জন্য একটি বিশেষ জরুরি নম্বর চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03