সর্বশেষ

চাকরি নিয়ে প্রবাসীদের সুখবর দিল ওমান

New decision on additional leave for omani expatriates e1748768482827City ads Investment (1)

ওমানের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনৈতিক কাঠামো। এর ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে শ্রমবাজারে। ওমান সরকারের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী পাঁচ বছরে প্রায় ৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ চাকরি ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি ৪ লাখ পদে সুযোগ পেতে পারেন প্রবাসীরা।

রোববার আয়োজিত ‘টুগেদার ফরওয়ার্ড ফোরাম’-এ ওমানের উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ড. সাঈদ বিন মোহাম্মদ আল সাকরি এই আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, ভিশন ২০৪০ বাস্তবায়নে ওমান এখন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা আসায় বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা শ্রমবাজারে নতুন গতির সঞ্চার করবে।

New Project 12 770x578

তবে প্রবাসীদের জন্য সুযোগ বাড়লেও নীতিনির্ধারণী ও উচ্চপদস্থ পদগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার বা ‘ওমানাইজেশন’-এর বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বেসরকারি খাতের কারিগরি ও ব্যবস্থাপনা পর্যায়ে ওমানিদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ, সাধারণ ও দক্ষ শ্রমিক বা সেবাখাতে প্রবাসীদের কাজের সুযোগ বেশি থাকলেও উচ্চতর পদে প্রতিযোগিতা বাড়তে পারে।

কর্মসংস্থান বৃদ্ধিতে পর্যটন ও প্রযুক্তি খাত বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফোরামে জানানো হয়, ২০২৫ সালে ওমানে প্রায় ৪০ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এবং পর্যটন খাতে ব্যয় ১৮ শতাংশ বেড়েছে। ‘ইনভেস্ট ইন ওমান’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টাও অব্যাহত রয়েছে, যা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দিতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup