Long Popup (2)
সর্বশেষ

ওমানে জোট বেঁধে নিখোঁজ শিশুকে উদ্ধার করল এলাকাবাসী ও পুলিশ

1769915236 1769915236 ecc7lgnjypnb 700x400City

ওমানের উত্তর আশ-শারকিয়াহ প্রদেশের বিদিয়ার মরুভূমিতে নিখোঁজ হওয়া এক শিশুকে দীর্ঘ সময় ধরে চলা ব্যাপক উদ্ধার অভিযানের পর নিরাপদে পাওয়া গেছে। রোববার সকালে এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধার দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বিদিয়া মরুভূমিতে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করা হয়। অভিযানে রয়্যাল ওমান পুলিশ, পুলিশ এভিয়েশনের হেলিকপ্টার ইউনিট এবং স্থানীয় বেশ কয়েকজন নাগরিক যুক্ত হন। এরপর মরুভূমির বিস্তীর্ণ এলাকায় দ্রুত শিশুটির সন্ধান পেতে সমন্বিতভাবে স্থল ও আকাশপথে টানা অনুসন্ধান চালানো হয়।

প্রায় আট ঘণ্টা অব্যাহত অনুসন্ধান শেষে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো। উদ্ধারকারীরা জানান, শিশুটি সুস্থ আছে এবং তার শারীরিক অবস্থাও ভালো রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত দ্রুত প্রতিক্রিয়া, যৌথ চেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate