সর্বশেষ

ওমানে নৌকা দুর্ঘটনায় ৩ প্রবাসীর মৃত্যু

Killing three French touristsProbashir city Popup 19 03

ওমানের মাস্কাটে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় তিন ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির মুতরাহ প্রদেশের সুলতান কাবুস বন্দর সংলগ্ন সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যের বরাতে ওমানি কর্তৃপক্ষ জানায়, ২৫ জন ফরাসি পর্যটকসহ একটি নৌকা সুলতান কাবুস বন্দর থেকে প্রায় ২.৫ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে অবস্থান করছিল। আরোহীদের মধ্যে পর্যটকরা ছাড়াও একজন ট্যুর গাইড ও নৌকার ক্যাপ্টেন ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত দুই পর্যটককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। নৌকার বাকি আরোহীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ঠিক কী কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হলো, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03