সর্বশেষ

সুখবর দিল ওমান এয়ার, টিকিটের দাম নিয়ে সব দুশ্চিন্তার অবসান!

Oman airProbashir city Popup 19 03

মাস্কাট থেকে সালালাহ রুটে যাতায়াত নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য ওমানের জাতীয় বিমান সংস্থাটি এবার দিল এক বড় স্বস্তির খবর।

ওমান এয়ার সাফ জানিয়ে দিয়েছে, মাস্কাট-সালালাহ অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া বাড়ছে না, বরং তা সাধারণের নাগালে রাখতে ‘ফিক্সড ভাড়া’ নীতি বজায় রাখা হচ্ছে। এখন থেকে ওমানি নাগরিকরা সারা বছর মাত্র ৬৪ রিয়ালে এই রুটে আসা-যাওয়া (রিটার্ন) করতে পারবেন। আর পর্যটনের প্রাণকেন্দ্র সালালাহর ‘খারিফ’ মৌসুমে এই যাতায়াত খরচ আরও কমে দাঁড়াবে মাত্র ৫৪ রিয়ালে।

কর্তৃপক্ষ বলছে, কেবল ব্যবসাই নয়, জাতীয় দায়িত্ববোধ থেকে নাগরিকদের আন্তঃপ্রদেশ যাতায়াত সহজ করতেই এই সিদ্ধান্ত। এমনকি ক্রমবর্ধমান চাহিদা সামলাতে গত বছরের তুলনায় আসন সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১৭ শতাংশ। তবে শেষ মুহূর্তের বাড়তি ভিড় এড়াতে এবং এই নির্দিষ্ট মূল্যে সিট নিশ্চিত করতে যাত্রীদের ওমান এয়ারের ওয়েবসাইট থেকে দ্রুত অনলাইন বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটির এই ঘোষণা একদিকে যেমন যাতায়াতের পথ সুগম করল, অন্যদিকে টিকিটের দাম নিয়ে সাধারণ মানুষের মনের আতঙ্কও দূর করল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03