সর্বশেষ

ওমানের কালো তালিকায় পড়েছেন ৩১ হাজার প্রবাসী!

Oman probashiProbashir city Popup 19 03

ওমানের শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ কর্মসংস্থান বন্ধে নজিরবিহীন অভিযান চালিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের বার্ষিক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, দেশজুড়ে পরিচালিত প্রায় ১৫ হাজার ইন্সপেকশন ভিজিটের মাধ্যমে ৩১ হাজারেরও বেশি প্রবাসী কর্মীকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, লেবার ওয়েলফেয়ার টিমগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ কর্মসংস্থান রোধ করা, কর্মীদের অধিকার রক্ষা করা এবং মালিক-শ্রমিক উভয় পক্ষই যেন আইনি নির্দেশনা মেনে চলে, তা নিশ্চিত করতেই এই অভিযানগুলো চলছে।

এদিকে, বিপুল সংখ্যক প্রবাসীর এই আটকের খবর ওমানের প্রবাসী কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শ্রম আইন অমান্যকারীদের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। অবৈধভাবে কাজ করা কিংবা নিয়োগকর্তার বাইরে অন্য কোথাও কাজ করার মতো বিষয়গুলোকে জিরো টলারেন্স নীতিতে দেখা হচ্ছে। চলমান অভিযান ভবিষ্যতে আরও কঠোর হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আভাস দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03